নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়লো ১০ দোকান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর কবুতর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ১০টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালের দিকে চৌমুহনী বাজারের কবুতর হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাতে আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন দোকান থেকে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া যন্ত্র উদ্ধার, আটক চার

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুটি মুদি দোকান, একটি ক্রেকারিজ ও একটি চুনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর