শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শাহীন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ এএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেছেন তারকা পেসার শাহীন আফ্রিদি। বরযাত্রায় ছিলেন বাবর আযম, সরফরাজ খান, শাদাব খান, নাসিম শাহসহ বেশ কয়েকজন ক্রিকেটার। গত বছর আনশার সঙ্গে বাগদান হয় শাহীনের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচিতে এক জমকালে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। 

এদিকে হাঁটুর চোটে অনেক দিন ক্রিকেটের বাহিরে থাকা শাহীন বিয়ের পরেই পিএসএলে ফেরার কথা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময়ে হাঁটুতে নতুন করে চোট পেয়েছিলেন শাহীন। তবে বিয়ের আগেই তাকে নেটে ঘাম ঝরাতে দেখা গেছে। 

পিএসএলের অষ্টম আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। শাহীনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স প্রথম ম্যাচ খেলবে মুলতান সুলতানের বিপক্ষে। শাহীন গত মৌসুমে লাহোর কালান্দার্সকে তাদের প্রথম পিএসএল শিরোপা এনে দিয়েছিলেন। বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।


একাত্তর/এসি

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের...
চ্যাম্পিয়নস ট্রফির আগে বিরাট কোহলিকে অন্যরকম এক ‘লোভ' দেখাচ্ছেন পাক কিংবদন্তি শহীদ আফ্রিদি। বলছেন, পাকিস্তানে এলে ভুলে যাবেন ভারতকে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাস আগে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে আবারও ফিরে এসেছেন তারকা ব্যাটার বাবর আজম। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি সে খবর নিশ্চিত করে।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে পেছনে ফেললেন রোহিত শর্মা। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ছয়ের রেকর্ড এখন রোহিতের দখলে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর