রিজওয়ানের ফিফটিতে টানা সপ্তম জয় কুমিল্লার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

পাকিস্তানী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে টানা সপ্তম জয়ের স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টুর্নামেন্টের ৩৫তম ম্যাচে কুমিল্লা ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। রিজওয়ান ৪৭ বলে ৬১ রান করেন।

এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো কুমিল্লা। একই অবস্থা ফরচুন বরিশালেরও। রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে বরিশাল। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের এই শীর্ষ চার দল আগেই প্লে-অফ নিশ্চিত করেছে। এই ম্যাচ হেরে ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে চট্টগ্রাম।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

ব্যাট হাতে নেমে শুরুতেই কুমিল্লার স্পিনার তানভীর ইসলামের ঘুর্ণিতে পড়ে ৬ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। ইনিংসের দ্বিতীয় বলে শূন্যতে ওপেনার মেহেদি মারুফ ও তৃতীয় ওভারে পাকিস্তানের খাজা নাফিকে ২ রানে বিদায় করেন তানভীর।

শুরুতেই চাপে পড়া চট্টগ্রামকে খেলার ফেরানোর চেষ্টা করে সফল হন আরেক ওপেনার পাকিস্তানের উসমান ও আফিফ।  শুরুতে সাবধানী থাকলেও, উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ায় এ জুটি । ১৫তম ওভারে উসমানের দু’টি ছক্কায় ১৫ রান পায় চট্টগ্রাম। ৩৮তম বল খেলে ঐ ওভারেই এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন উসমান।

পরের ওভারে আফিফের ১টি করে চার-ছক্কায় ১২ রান পায় চট্টগ্রাম। ১৪তম ওভারে উসমান-আফিফের জুটি ভাঙ্গেন কুমিল্লার পেসার সৈকত আলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫২ রান করা উসমানকে শিকার করেন সৈকত। তৃতীয় উইকেটে ৬৪ বলে ৮৮ রান করেন উসমান ও আফিফ।

৪০ বল মোকাবেলায় ১৬তম ওভারে এবারের আসরে দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন আফিফ। আফিফের হাফ-সেঞ্চুরির পর দ্রুত ফিরেন অধিনায়ক শুভাগত, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও জিয়াউর রহমান। শুভাগত ১২, ক্যাম্ফার-জিয়াউর খালি হাতে আউট হন।

শেষ ওভারের প্রথম বলে পাকিস্তানী  পেসার হাসান আলির বলে লেগ বিফোর আউট হন ৪৯ বলে ৬৬ রান করা আফিফ। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। শেষ দিকে আফগানিস্তানের দারউইশ রাসুলির ৯ বলে ১টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ২১ রানে লড়াকু পুঁিজ পায় চট্টগ্রাম। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে চট্টগ্রাম। কুমিল্লার তানভীর-হাসান ২টি করে উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২০ রান পায় কুমিল্লা। ১০ বলে ১৫ রান করা সৈকতকে শিকার করে চট্টগ্রামকে প্রথম সাফল্য এনে দেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

তিন নম্বরে নেমেই ১টি করে চার-ছয় মারেন অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। জিয়াউরের বলে বোল্ড হন ১১ বলে ১৫ রান করা ইমরুল।

সিলেটের মাঠে আগের ম্যাচে সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এ ম্যাচে ৯ রানেই শিকার হন জিয়ার। নবম ওভারে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপ পড়ে কুমিল্লা। এরপর মোসাদ্দেক হোসেনকে নিয়ে বড় জুটি গড়েন রিজওয়ান। ১৪তম ওভারে দলের রান ১শতে নিয়ে যান তারা। শেষ ৬ ওভারে ৫৪ রান দরকার পড়ে কুমিল্লার।

আরও পড়ুন: কমলো স্বর্ণের দাম

স্পিনার নিহাদুজ্জামানের করা ১৫তম ওভারে ২টি করে চার-ছক্কায় ২০ রান তুলেন রিজওয়ান। এতে শেষ ৫ ওভারে জয়ের সমীকরন ৩৪ রানে নেমে আসে কুমিল্লার। ঐ ওভারেই ৩৮ বলে এবারের আসরে চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন রিজওয়ান।

১৭তম ওভারে মৃত্যুঞ্জয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ংার আগে  ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৬১ রান করেন রিজওয়ান। চতুর্থ উইকেটে মোসাদ্দেকের সাথে ৪৭ বলে ৭৬ রান যোগ করে কুমিল্লার জয়ের পথ সহজ করেন রিজওয়ান।

পঞ্চম উইকেটে ১৪ বলে অবিচ্ছিন্ন ২৪ রান তুলে দলের বাকী প্রয়োজন পূরণ করেন মোসাদ্দেক ও জাকের আলি। ২৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন মোসাদ্দেক। ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন জাকের। চট্টগ্রামের মৃত্যুঞ্জয় ও জিয়াউর ২টি করে উইকেট নেন।


একাত্তর/আরবিএস  

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর