রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৮৫৮ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১৫ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ফ্লাইওভার থেকে পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে রিট
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ
