সারা দেশে চালু হচ্ছে ‘পাঠাও পে’

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম

ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে ‘পাঠাও পে’। এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস ও ম্যাসেজ করতে পারবেন গ্রাহকরা। ‘ইয়োর ইউনিভার্স, ইয়োর ওয়ে’ স্লোগানে পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি ও লাইফস্টাইলকে একত্রিত করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাওয়ের আরেকটি বড় পদক্ষেপ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠাও পে দিয়ে গ্রাহকরা এখন থেকে খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন সহজে। সাথে আছে কিছু মজার ফিচারও, যেমন- ‘পে ট্যাগ’ দিয়ে পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, ‘স্প্লিট পে’ দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, ‘গ্রুপ সেন্ড মানি’ দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং ‘অটো পে’ দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স) বা নগদ থেকে।

এই লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিলএসসি দ্বারা সাপোর্টেড এবং মাস্টারকার্ড পাওয়ার্ড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে ইউজাররা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে, স্ট্রারলিট হরিজন, পার্পাল হেজ ও সানশাইন বিচ। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, ‘এনএফসি ট্যাপ অ্যান্ড পে’ (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত), এবং মিটিবির সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। মাস্টারকার্ডের গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এই কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরণের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে।

লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাও -এর কোর সার্ভিসগুলোতে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুডে সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও বাইক-এ সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা। কোনো ঝামেলা ছাড়াই শুধু পাঠাও সার্ভিসগুলো ব্যবহার করলেই উপভোগ করতে পারবেন এই দারুণ ক্যাশব্যাক। তাই, এখনই পাঠাও অ্যাপে গিয়ে সাইন আপ করুন পাঠাও পে-তে, আর পেমেন্ট করুন পাঠাও পে দিয়ে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেছেন, পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যান্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে ।

পাঠাও পের মাধ্যমে, পাঠাও ইউজারদের হাতে নিয়ন্ত্রণ, সুবিধা ও স্বাধীনতা তুলে দিয়ে জীবনকে সহজ করার এবং প্রযুক্তির মাধ্যমে লাখো মানুষের ক্ষমতায়নের অঙ্গীকার আরও শক্তিশালী করেছে। পাঠাও পে শুধু একটি ডিজিটাল ওয়ালেট নয়, এটি আপনার ফাইন্যানশিয়াল ইউনিভার্স, যা আপনি আপনার নিজের মতো করেই তৈরি করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে, এখনই ডাউনলোড করুন পাঠাও অ্যাপ এবং সাইন আপ করুন পাঠাও পে-তে. লিংক: https://pathao.go.link/gTuDn।

একাত্তর/আরএ
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটার প্রচলিত ধারণার বাইরে গিয়ে তরুণদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করছে ‘আদিল ডিজিটাল একাডেমি’। 
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর