র‍্যাব-সেনাবাহিনীর জঙ্গি ও সন্ত্রাস নির্মূল অভিযান

কু‌কি‌চি‌ন ও জঙ্গিদের সাথে গোলাগু‌লি, আটক পাঁচ, আট আহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৬ পিএম

বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় র‍্যাবের সঙ্গে কু‌কি‌চিন ও জঙ্গি বাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় পাঁচ জঙ্গিকে আটক ক‌রে‌ছে র‌্যাব। এতে র‍্যাবের আটজন সদস্য আহত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ‌বিকা‌লে থান‌চির তমাতু‌ঙ্গি‌তে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ র‍্যাবের ডি‌জি এম খুরশীদ হোসেন সাংবা‌দিক‌দের ব্রিফিং কা‌লে এসব তথ্য জানান। 

তি‌নি জানান, সকা‌লে থান‌চির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কু‌কি‌চিনের সদস্যরা। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগু‌লি শুরু হয়। গোলাগু‌লি এখ‌নও চল‌ছে। ‌

তি‌নি আরও জানান, র‍্যাবের অভিযা‌নে এ পর্যন্ত ৪৩ জন জ‌ঙ্গি সংগঠ‌নের সদস্য ও ১৪ জন কু‌কি‌চিন সংগঠ‌নের সদস‌্যকে আটক করা হ‌য়ে‌ছে। এসময় র‍্যাবের উধ্বর্তন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন: শিবচরে দ্রুতগামী বাসের চাপায় শিশুর মৃত্যু

জানা যায়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হন ১৯ জেলার ৫৫ তরুণ। তাদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘর ছেড়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী দল, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল অভিযানে নামে র‌্যাব ও সেনাবাহিনী।


একাত্তর/জো 

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর