শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৭ এএম

গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাকড়ী গ্রামের গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে  বিদ্যুৎ বিশ্বাস (৫৫) ও বাকড়ী স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩০)।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর বাকিদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গতরাতে তিনটি বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষা সফরে আসেন। সফর শেষে তারা যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে শিক্ষা সফরের একটি বাস অপর একটি শিক্ষা সফরের বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাঁদের গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের অন্তত ৩৫ যাত্রী আহত হন।

আরও পড়ুন: রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে কবজি কর্তন

বাকড়ি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস মারা যান। কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতাল থেকে আহত বাকিরা চিকিৎসা নিচ্ছেন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর