আলাস্কার আকাশে ‘অজ্ঞাত বস্তু’ ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আকাশে একটি রহস্যজনক ‘অজ্ঞাত বস্তুকে’ গুলি করে করে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। একটি চীনা বেলুন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর সেটিকে গুলি করে নামানোর এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটলো।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, প্রায় একটি ছোট গাড়ির আকারের ওই উড়ন্ত বস্তুটিকে সাইডওয়াইন্ডার ক্ষেপণাস্ত্র দিয়ে নামানো হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে অনেক ওপর দিয়ে সেটা উড়ছিল।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আলাস্কার আকাশে শনাক্ত করা উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, সেটা এখনো জানা যায়নি। সেটার উদ্দেশ্য ও কোথা থেকে এসেছে—এসব প্রশ্নের উত্তরও অজানা।

তিনি আরও জানান, ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে এর ভেতরে কোনও মানুষ ছিল না। রহস্যজনক বস্তুটি গুলি করার আগে আমাদের কয়েকটি যুদ্ধবিমান এর আশপাশ দিয়ে উড়ে যায়।

গত ২ ফেব্রুয়ারি পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গোয়েন্দা বেলুনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। চীনের এ বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে। এটি প্রায় ২০০ ফুট লম্বা ছিল ও আকাশের অনেক ওপর দিয়ে উড়ছিল।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে ২৩ হাজার ৭০০

পরে শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, ওই ধ্বংসাবশেষ তারা চীনকে ফেরত দেবে না।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর