একদিনের ব্যবধানে আবারও কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৬ পিএম

একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার ইন্দোনেশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তালাউদ দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পের কারণে সুনামির কোনো সম্ভাবনা নেই। 

সংস্থাটি আরও জানায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায় প্রায় ভূমিকম্প আঘাত হানে। অঞ্চলটি "রিং অফ ফায়ার" নামে পরিচিত এবং প্রশান্ত মহাসাগরীয় বেল্টে অবস্থিত। 

এর আগে, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চার জনের প্রাণহানি ঘটে। 

অন্যদিকে চলতি সপ্তাহে বিশ্বজুড়ে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জ আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ গাড়িতে অগ্নি সংযোগ

সবশেষ তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচদিনের মাথায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত ৯০ হাজারের বেশি মানুষ।

ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের চার দিন পর অলৌকিকভাবে বেশ কয়েকজনকে জীবত উদ্ধারও করেছেন তারা। এরমধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল ১৭ বছরের এক বালিকাকে জীবিত উদ্ধার করেছে। 


একাত্তর/আরবিএস  

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর