সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে হাড়গোড়সহ একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। 

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক স্থান থেকে বাঘের মরদেহ উদ্ধার করা হয়। 

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক বাঘের মরদেহটি উদ্ধার করা হয়। 

image


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাঘটি আনুমানিক এক মাস আগে মারা গেছে। 

আরও পড়ুন: পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন জানান, বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল জানান, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় বনবিভাগ শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।


একাত্তর/এসি

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর