কুয়াকাটা সৈকতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭ এএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঝাউ গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত বিল্লাল মিয়া (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার পান্নু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা নিহতের পরিচয় শনাক্ত করেছেন।  

মহিপুর থানা পুলিশ জানায়, বিল্লাল প্রায় তিন মাস আগে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। রোববার সন্ধ্যায় স্থানীয়রা লেম্বুর বন এলাকায় পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। 

পরে রাত ৯টায় পুলিশ গিয়ে বনের গহীন থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার পকেটে একটি মোবাইল ও আইডি কার্ড পাওয়া যায়।  

আরও পড়ুন: হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই তরুণ কবে কুয়াকাটা এসেছেন এবং কীভাবে মৃত্যু হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর