ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে শিশুর লাশ, সন্দেহ ধর্ষণে হত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা সদরের শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম ফারহিয়া (৫)। সে ওই গ্রামের বাসিন্দা ছিল।

আটক যুবকের নাম সফিকুল ইসলাম (২০)। তিনি একই ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম করার জন্য মর্গে পাঠায়। 

আরও পড়ুন: প্রাথমিকে শ্রুতিকটু নাম বদল, জেলা-বিভাগে শিক্ষক বদলি এ মাসেই

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান আতিক বলেন, পড়নের কাপড় ও অন্য চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে,  শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর