যশোরে ৯ কেজি স্বর্ণসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, স্বর্ণসহ গাড়িটি আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছে গাড়ির চালক ও স্বর্ণ পাচারকারী। জব্দকৃত স্বর্ণের মূল্য আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা বলেও জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা প্রাইভেটকার ঢাকা হতে যশোরের অভিমুখে আসছে। যার প্রেক্ষিতে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবি সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটির গতিরোধের নির্দেশ দিলে গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দিয়ে চালক ও স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে আট কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: চুরির পর গৃহবধূকে ধর্ষণ, চিনে ফেলায় হত্যা

জব্দকৃত সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান যশোর ৪৯ বিজিবির অধিনায়ক।


একাত্তর/জো

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর