তুরস্ক-সিরিয়ায় বিস্তৃত অঞ্চলে বদলে গেছে ভূপৃষ্ঠের গঠন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

জাপানের একটি ভূমি জরিপ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা দুটি বিশাল ভূমিকম্পের কারণে প্রায় ৪০০ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে ভূপৃষ্ঠের উপরিভাগের গঠন বদলে গেছে।

জাপানের ভূমি পর্যবেক্ষণ উপগ্রহ-২ এর সংগৃহীত রাডার উপাত্ত বিশ্লেষণ করে ভূপৃষ্ঠের এ পরিবর্তন লক্ষ্য করা গেছে। খবর এনএইচকে'র। 

পূর্ব আনাতোলিয়া ত্রুটি (প্লেট) বরাবর এলাকা, যা প্রায় তুরস্কের মালাতিয়ার কাছাকাছি এলাকা থেকে সিরিয়ার সাথে দেশটির সীমান্ত পর্যন্ত বিস্তৃত, ওই অঞ্চলে ভূপৃষ্ঠের উপরিভাগ বদলে গেছে। 

তবে এ বিকৃতির কারণে আগামী কি হতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংশ্লিষ্ট সংস্থা। 

এর আগে গেলো ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক এবং সিরিয়ায়। এ কারণেই ভূপৃষ্ঠ স্থানচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

image

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

অন্যদিকে প্রথম ভূমিকম্পের প্রায় ৯ ঘন্টা পর ওই অঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পেও বিস্তৃত এলাকায় বিকৃতি লক্ষ্য করা গেছে।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর থামছেই না লাশের মিছিল। এ পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। 

জাতিসংঘ, সিরিয়া সরকার ও তুর্কি সরকার জানিয়েছে, তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে এবং পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে সিরিয়ায়। 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্কের ভূমিকম্পকে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছে।


একাত্তর/আরবিএস  

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর