জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫ পিএম

জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

এইচ-৩ নামের এ রকেট জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২এ মডেলের উত্তরসূরি যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।

জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো বলেন, তবে ‘এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।’

টিভি ফুটেজে দেখা যায়, মহাকাশযানটি তার লঞ্চ প্যাডে স্থির হয়ে বসে আছে, এমনকি এর প্রধান ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটি সফলভাবে জ্বলে ওঠার আভাস দেয়।

ফুজিমোটো বলেন, সংস্থাটি এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের তারিখ পুন:নির্ধারণ করবে।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

সাশ্রয়ী ব্যয় ও নির্ভরযোগ্যতার পাশাপাশি বাণিজ্যিকভাবে বারবার উৎক্ষেপণের জন্য এইচ-৩ তৈরি করা হয়।

জাপানের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ।


একাত্তর/আরএ

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর