ইইউ-ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিলো ইরান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ এএম

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করে।

এর আগে যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক এক নারীর (মাহশা আমিনী) মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত বছরের সেপ্টেম্বরে সহিংসতা শুরু হয়। এতে কয়েকশ মানুষ নিহত হয়। ওই ঘটনার জেরে সোমবার ইরানের দু’টি প্রতিষ্ঠান ও ৩২ কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপ করে। 

সে সময় পাল্টা পদক্ষেপ হিসেবে একই ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিল তেহরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইইউ ও ব্রিটেনের সমর্থন এবং ইরানি জনগণের বিরুদ্ধ সন্ত্রাসবাদ ও সহিংসতা উস্কে দেয়ায় তাদের ভূমিকা থাকার কারণে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ইইউ’র বর্তমান ও সাবেক ১৫ জন কর্মকর্তা ও ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান।

সেইসঙ্গে আট জন ব্রিটিশ কর্মকর্তাকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি: পুতিন

ইরানের পার্সটুডে বলছে, গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির সাম্প্রতিক সহিংসতায় আমেরিকাসহ কয়েকটি পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইইউ ও ব্রিটেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর পাশাপাশি ইরান পরিস্থিতির ব্যাপারে বিশ্বের সামনে ভুল তথ্য তুলে ধরছে। এছাড়া, ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন করার জন্যও ব্রিটেন ও ইইউকে দায়ি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।


একাত্তর/আরবিএস 

হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর