বিদ্যুতের ওয়্যারিং করতে গিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় নিজ ঘরে বিদ্যুতের তার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্যামল মন্ডল (৫০) ঐ গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। 

পরিবার ও স্থানীয়রা জানায়, শ্যামল মন্ডল নিজ ঘরে বিদ্যুতের ওয়্যারিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনা থানায় জানালে পুলিশ আসার আগেই স্বজনরা শ্যামল মন্ডলের মরদেহ নিয়ে বাড়ি চলে যায়। 

আরও পড়ুন: ব্যাটারিচালিত সাত অটোরিকশাসহ চোরচক্রের সদস্য আটক

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধারের জন্য তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর