ব্যাটারিচালিত সাত অটোরিকশাসহ চোরচক্রের সদস্য আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম

নোয়াখালীতে ব্যাটারি চালিত সাতটি চোরাই অটোরিকশাসহ অটোরিকশা চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আটককৃতকে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

জানা গেছে, আটককৃত চোরচক্রের সদস্য আবদুর কাদের জিল্লালের বাড়ি সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে। 

পুলিশ জানায়, সদর উপজেলার চরশুল্যাকিয়ার হানিফ রোড এলাকা থেকে জিল্লালকে একটি ব্যাটারি চালিত চোরাই অটোরিকশাসহ আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ লক্ষ্মীপুরের রামগতিসহ আশপাশ থেকে আরও ছয়টি চোরাই অটোরিকশা উদ্ধার করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: সন্ত্রাসী হামলায় পরিবহন ব্যবসায়ীর মৃত্যুতে মহাসড়ক অবরোধ

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে একটি চোরাই অটোরিকশাসহ চোরচক্রের সদস্য আবদুল কাদেরকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুসারে পার্শ্ববর্তী জেলার রামগতি ও তার আশপাশে বিক্রির জন্য লুকিয়ে রাখা আরও ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরেক সদস্য নাজিমউদ্দিন পালিয়ে যায়।


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর