সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান দাউদ মোল্লার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় নগদ টাকা স্বর্ণালংকার লুটপাট ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ করেন ওই আওয়ামী লীগ নেতা। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামে এই ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ভুলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদ মোল্লা জানান, তিনি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইয়া সাথে রাজনীতিতে সম্পৃক্ত। এ কারণে এমপি সমর্থিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজীর আহমেদ রিয়াজের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ২৫/৩০টি মোটরসাইকেলযোগে ছাত্রলীগের ছেলেরা তার বাড়ির সামনে আসে। 

তিনি আরও জানান, এসময় তারা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে পেছনের রাস্তা দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরে ব্যাপক ভাংচুরসহ নগদ ১১ লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এসময় তারা চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বলেও অভিযোগ করেন দাউদ মোল্লা।

আরও পড়ুন: দন্ডিত ব্যক্তি হিসেবে খালেদার রাজনীতি করার সুযোগ নেই: কাদের

তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজীর আহমেদ রিয়াজ বলেন, তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান শেষ করে সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দাউদ মোল্লার বাড়ির সামনে যানজটে আটকে পরেন। এ ঘটনাকে অতিরঞ্জিত করে তিনি ছাত্রলীগের নামে মিথ্যা অপপ্রচার করছেন। এ ব্যাপারে অ্যাকশনে যাবার কথাও বলেন ওই ছাত্রলীগ নেতা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরবিএস   

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
নুরাল পাগলের দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর