গলাচিপা পৌর শহরে আগুন, পুড়লো ছয় ঘর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ এএম

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে আগুনের ঘটনা ঘটেছে। এতে ছয়টি ঘর পুরোপুরি এবং একটি ঘর আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ওই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের আট নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- লতিফ মিয়া, ওজোর আলী, নুরুল ইসলাম, সৌরভ আলী, শামসুল খান। 

তারা জানান, আগুন আসবাব থেকে শুরু করে নগদ টাকও পুড়ে গেছে। তাদের দাবি, আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। 

আরও পড়ুন: তিন বছরের প্রতিবন্ধী শিশুকে হাসপাতালে ফেলে গেলেন মা

এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু শাহিন, গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ারনা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক (তুহিন)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক শুকনো খাবার ও কম্বল বিতরণ করা। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর