যে বাঙ্কারে এক বছর ধরে আছেন জেলেনস্কি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছর পার করে দ্বিতীয় বর্ষে পা দিলো মাত্র। এরই মধ্যে ধ্বংস হয়েছে ইউক্রেনের বহু সামরিক-বেসামরিক অবকাঠামো। নিরাপত্তার ভয়ে দেশটির বিভিন্ন স্থান থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে শরনার্থী হয়েছে লাখো ইউক্রেনীয় নাগরিক। 

অন্যদিকে রাশিয়ার সামরিক আক্রমণ মোকাবেলায় দিন রাতকে এক করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। নিরাপত্তা আর প্রাণহানীর ঝুঁকি নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের হিসাব ছাড়া সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। 

image

ইউক্রেনের প্রসিডেন্ট জেলেনস্কি প্রতিদিনই ভিডিও বার্তায় যুদ্ধ পরিস্থিতির খবর দেয়া ছাড়াও তার সামরিক বাহিনীকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। যুদ্ধ শুরুর পর তাঁকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। থাকতে হচ্ছে সুরক্ষিত ও অতি গোপনীয় বাঙ্কারে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশে সংঘটিত সবচেয়ে বড় এই যুদ্ধে একটি গোপন বাঙ্কারে থেকেই ইউক্রেনীয় সেনাদের সাহস যুগিয়ে যাচ্ছেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ উপলক্ষে ‘ইয়ার’ শিরোনামে এক তথ্যচিত্রে সেই বাঙ্কারটিকে প্রথমবার প্রকাশ্যে এসেছে।

বিভিন্ন সময়ে ভিডিওবার্তায় জেলেনস্কির বাঙ্কারটির কিছু অংশ দেখা গেছে। তবে এবার তথ্যচিত্রে পুরোপুরি প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাঙ্কারটিতে একটি সিঙ্ক, একটি বিছানা ও বেশ কয়েকটি শোপিস ছাড়া আর কিছু নেই।

তথ্যচিত্র নির্মাতা দিমিত্রো কোমারোভকে জেলেনস্কি বলেন, এটি আমার বাসা। যেখানে আমি এক বছর ধরে থাকছি। ফোনে জানতে পেরেছিলাম যুদ্ধ শুরু হয়েছে। এরপরই আমি বাঙ্কারের উদ্দেশে রওনা হই। সেই থেকে এই ছোট্ট ঘরেই কাটছে আমার রাত। 

তিনি জানান, যুদ্ধ শুরুর খবর যখন আছে তখন সকাল। তিনি ও তার স্ত্রী জেগে উঠলেও ঘুমে ছিলো সন্তান ও পরিবারের অন্য সদস্যরা। তিনি দ্রুত নিরাপদ বাঙ্কারের যাবার পথ ধরেন। এক ঘন্টা পর তার সঙ্গে যোগ দেন স্ত্রী ও সন্তানরা। 

জেলেনস্কি যে বাঙ্কারে থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছেন সেখানে একটি টেলিফোন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইস্টন চার্চিলের মূর্তি ও ছোট ছোট যুদ্ধবিমান ও ট্যাংকের মডেল দেখা গেছে। আর রয়েছে ছোট্ট একটি খাট। পরিবারের সদস্যরা বাঙ্কারের অন্য রুমে থাকেন।

image

জেলেনস্কি জানান, ২৪ ফেব্রুয়ারি সকালে রাশিয়া হামলার চালানোর পর তিনি বিশ্বের ২৭টি দেশের প্রধানকে ফোন দিয়েছিলেন। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল সব গুছিয়ে নিতে। কারণ আমাকে হত্যা করতে চেয়েছিলো। আমি আমার কথা ভাবিনি।

জেলেনস্কি তথ্যচিত্র নির্মাতাকে তার ওয়্যারড্রোবও দেখিয়েছেন। সেখানে বেশিরভাগ খাকি রংয়ের সোয়েটার ও জ্যাকেট দেখা গেছে। সেই সঙ্গে ছিল একটি নতুন স্যুটও। তিনি জানান, যুদ্ধ জয়ের পরদিনই তিনি সেই স্যুটটি পরবেন।


একাত্তর/এআর

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর