পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

পটুয়াখালীেত ২০২২ সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভের খবর পাওয়া গেছে। তবে ওই শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলার গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাহবুব মল্লিক জানান, বৃত্তি পরীক্ষায় তিন জন অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষায় বসে নাই। এ ফল সঠিক নয়। 

উপজেলা শিক্ষা অফিসের সূত্র জানিয়েছে, গলাচিপায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬০ জন আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ১২৭ জন। 

আরও পড়ুন: ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

এ ব্যাপারে গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, গলাচিপায় বৃত্তি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত। তবে ওই শিক্ষার্থীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর