এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে আগামী ৪ মার্চ কাতার সফরে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন। খবর: বাসস। 

এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমে সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল ছানি’র সঙ্গে দেখা করবেন। তিনি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানী মূল্য বৃদ্ধির পাওয়ায় জ্বালানী তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন। সম্মেলন চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।

সেহেলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করবেন, কারণ ৫ মার্চ সকালেই শীর্ষ সম্মেলনের ‘উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে’ বিশেষ অতিথি বক্তা হিসাবে তাঁর ভাষণ দেওয়ার কথা। এই অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাবা কোরিসি এবং মালয়’র প্রেসিডেন্ট ও স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) বর্তমান চেয়ারপার্সন ড. লাজারাস কারথে চকয়েরারও ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী একই দিন বিকেলে সম্মেলনের ফাঁকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশ, নেপাল এবং লাও পিডিআর- এই তিন এশীয় দেশ আয়োজিত “২০২১ সালের উত্তরণ দলের জন্য টেকসই ও সহজ পথ” শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিবেন। 

প্রধানমন্ত্রী ৬ মার্চ সকালে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলোপমেন্ট অথরিটি’র (বিডা) যৌথ আয়োজনে “বাঙলার বাঘের উত্থান: বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক এক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিবেন। একই দিন বিকেলে তিনি সম্মেলনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত “স্বল্পোন্নত দেশে স্মার্ট ও ইনোভেটিভ সোসাইটির জন্য গবেষণা ও উন্নয়নে  বিনিয়োগ” শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন। মিসর, সিঙ্গাপুর এবং এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে যোগ দিবেন। ডব্লিউটিও, ইউএন, টেক ব্যাংক ফর এলডিসি, ওইসিডিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী একই দিনে সন্ধ্যায় ইরাক, জর্ডান লেবানন এবং তুরস্কের সমন্বয়ে গঠিত জিসিসি দেশসমূহের বাংলাদেশ রাষ্ট্রদূতগন আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’-এ যোগ দেবেন। 

আরও পড়ুন: ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎখাতে ইচ্ছেমতো ঋণ নেয়ার সুযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চ সকালে কো-চেয়ার হিসাবে “আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সংহতিতে স্বল্পোন্নত দেশসমূহের অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। একই দিন বিকেলে সম্মেলনের ফাঁকে “গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ এন্ড সাসটেইনেবল গ্রাজুয়েশন: মার্চিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ” শীর্ষক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে ডেনমার্কের প্রধানমন্ত্রী, আঙ্কটাড জেনারেল সেক্রেটারি এবং ডব্লিউটিও, ইউএনআইডিও এবং ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেবেন। প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় কাতারে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। 

এরপর ৮ মার্চ তিনি দেশের উদ্দেশে কাতার ত্যাগ করবেন।  


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর