কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:০৩ এএম

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ২৭ বছর তিনি গৃহবন্দী থাকবেন।

সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। তাকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়েছিল। খবর: আলজাজিরা।

জানা যায়, সোখাকে রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন নমপেন মিউনিসিপ্যাল​কোর্টের বিচারক।

২০১৭ সালের সেপ্টেম্বরে এক মধ্যরাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই কেম সোখাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে। 

কেম সোখাকে কম্বোডিয়ার ফৌজদারি কোডের ৪৪৩ অনুচ্ছেদের অধীনে ‘একটি বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র’ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অবশ্য, এই বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।

গ্রেপ্তারের পর প্রত্যন্ত প্রাদেশিক কারাগারে আটক রাখা হয়েছিল সোখাকে। প্যারোলে মুক্তি পাওয়ার আগে বেশ কয়েক দফায় তার জামিন না মঞ্জুর করা হয়েছিল। প্যারোলে মুক্ত থাকাকালীন তার বিদেশ ভ্রমণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অনুমতি ছিলনা।

আরও পড়ুন: কঠিন সময় কাটিয়ে উঠেছে ইউক্রেন: জেলেনস্কি

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সিএনআরপি’র উপর ক্র্যাকডাউন শুরু হয়। স্থানীয় নির্বাচনে দারুণ সাড়া ফেলেছিল সিএনআরপি। সবাই প্রত্যাশা করছিল যে নির্বাচনে হুন সেনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে কেম সোখার দল।


একাত্তর/জো

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন...
কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্ত সংঘর্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে তাঁর মধ্যস্থতায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর