কম্বোডিয়ায় সাইবার স্ক্যাম বিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৯ সেপ্টেম্বর নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের ২বি নম্বর সড়কের একটি আবাসিক ভবনে সমন্বিত এই অভিযান চালানো হয়।

কম্বোডিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ভবনটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে একটি সন্দেহভাজন অনলাইন প্রতারণা চক্র পরিচালনা করা হচ্ছিল, যার সাথে আটককৃত ৯ বাংলাদেশির সরাসরি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে।

অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে সাইবার অপরাধে ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও অবৈধ সামগ্রী জব্দ করেছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬টি অল-ইন-ওয়ান উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার, ১৫টি স্মার্ট মোবাইল ফোন এবং বেশ কিছু জাল মার্কিন ডলারের নোট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব প্রযুক্তি সরঞ্জাম ও জাল মুদ্রা ব্যবহার করে চক্রটি দূরবর্তী স্থান থেকে মানুষকে প্রতারিত করে আসছিল।

আটক ৯ জন বাংলাদেশি নাগরিক এবং উদ্ধার করা সব আলামত পরবর্তী আইনি পদক্ষেপ ও নিবিড় তদন্তের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশনারেটে স্থানান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্য ইতোমধ্যেই মামলাটি নমপেন মিউনিসিপ্যাল কোর্টের কৌঁসুলির (প্রসিকিউটর) কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

একাত্তর/এআরএস
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
সামাজিক মাধ্যমে ধর্মীয় বাণী ও উপদেশ দিয়ে লাখ লাখ মানুষের আস্থা অর্জন করেছিলেন তিনি। কিন্তু সেই ধর্মের মুখোশের আড়ালে যে লুকিয়ে ছিল এক চরম বিকৃত মানসিকতা, তা এবার প্রকাশ্য এলো। বন্ধুত্ব করতে রাজি না...
ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন ‘উদ্ধার অভিযান’ নিয়ে ওয়াশিংটনকে ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের...
ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করতে এক দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইরান থেকে প্রায়...
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর