ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:১৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নদীপাড়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে গ্যারেজ মিস্ত্রী জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে সুইপার বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষ্মী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে পিকআপ চালক রাজিব হোসেন (২৫)।  

স্থানীয়রা জানায়, নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকার একটি হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে ভোরের দিকে কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: গলায় দড়ি দিয়ে চিংড়ি ঘের মালিকের আত্মহত্যা

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর