রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ১১ নম্বরের সব ঘর

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৯:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে ক্যাম্পের বি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীষ চাকমা জানিয়েছেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ক্যাম্প বি ব্লকের ক্যাম্প ১১ এর সব কয়টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। 

আগুন আর ছড়ানোর সুযোগ নাই দাবি করে তিনি বলেন, আগুন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

image


এদিকে শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান বলেছেন, বিকেল তিনটার দিকে তিনটি ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টায় আগুনে বড় ধরণের ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার ওপর হামলা, জিভ কর্তন

বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, যে সব রোহিঙ্গা নিরাপদে চলে গেছেন তাদের সহযোগিতা করা হচ্ছে। 


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর