ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার ওপর হামলা, জিভ কর্তন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৪:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া দুর্বৃত্তের  ছুরিকাঘাতে এক ইসলামি বক্তা গুরুতর আহত হয়েছেন। এসময় তার জিভের বেশির ভাগ অংশ কেটে নেওয়াসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। পরিবারের দাবি, ওয়াজ মাহফিলে শিয়া সম্প্রদায় নিয়ে বক্তব্য দেওয়ায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম ভুঁইয়া (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে। শরীফুল বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় আরবি পড়ান। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতাও করেন। 

ছোট ভাই মওদুদুল ইসলাম ভুঁইয়া বলেন, শরীফুল রাতে জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি চাওড়া এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আজমপুর রেল স্টেশনের পাশে ৭/৮ জন তার গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা শরীফুলের জিভের বেশিরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও তার সঙ্গে ওবায়দুল্লা (৩৪) নামের অপর একজন আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।  

আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলালের দাবি, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ায় এ হামলা হয়েছে। 

আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

তিনি এ ঘটনায় নিন্দা,  প্রতিবাদ ও দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনি নেবো। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর