দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত দুই

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:১০ এএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বালিভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) ভোর ৪টার দিকে মূলঘরের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খুলনা খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১)।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে কাকডাঙ্গা এলাকায় বালিভর্তি একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা দেয়। 

এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর