সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:৫০ এএম

সিরাজগঞ্জের তাড়াশে মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন হলেন জেলার বেলকুচি উপজেলার বারিক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)। আর অপর দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত দুই

তিনি জানান, সকালে একটি মোটরবাইকে চেপে তিনজন আরোহী মান্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। এ সময় নাটোর থেকে একটি মালবাহী ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পশ্চিমে আসলে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় তিনটি মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর