ভবনের বেসমেন্টে আটকে থাকতে পারে মানুষ

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকার দুই ভবনে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটির বেইসমেন্টে মানুষ আটকা পড়ে থাকতে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি একথা জানান। বিপ্লব কুমার বলেন, ভবনের বেইসমেন্টে উদ্ধার চালাতে এখন এক্সেভেটর প্রয়োজন। এরই মধ্যে এক্সেভেটর কল করা হয়েছে। এখন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে। ভবনের মধ্যে কেউ আটকা থাকলে তাদের উদ্ধার করতে হবে।

কারও গাফিলতিতে যাতে উদ্ধার কাজে বিলম্ব না হয় এজন্য সবাইকে অনুরোধ জানিয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ঘটনার পরপরই সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কীভাবে ঘটনা ঘটেছে, এখন আমরা উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি।

ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, এখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলো সরানোর কাজ চলছে। আশপাশের ভবন, মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অসংখ্য জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ও চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: বিকট শব্দে বিস্ফোরণ, ছোটাছুটি আর মানুষের আর্তনাদ

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিক বাজারে একটি সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। তাদের মধ্যে দুজন নারী।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর