দীঘিনালায় মাইনী নদীতে ভেঙে পড়া সেতুর মেরামত শুরু

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম

অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে ভেঙে পড়া বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে। 

বুধবার (৮ মার্চ) সকাল থেকে ব্রিজটির সংস্কার কাজ শুরু হয়েছে।

সেনাবাহিনীর ২০ ইসিবি’র দীঘিনালা-সাজেক সড়ক এর প্রকল্প পরিচালক মেজর এইচ এম ইকরামুল হক জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুর পাটাতন অপসারণের কাজ শুরু হয়েছে। সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে সেতুটির মেরামত কাজ চলছে, শেষ করতে পাঁচ থেকে সাতদিন সময় লাগতে পারে। 

ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে তিনি বলেন, ট্রাকটিতে ১০ থেকে ১২ টন পাথর ছিলো। অতিরিক্ত পণ্য পরিবহনের ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে।

image

 

স্থানীয়রা জানান, ব্রিজ ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষ পায়ে হেঁটে নদী পারাপার হচ্ছেন। বিকল্প সড়কে হালকা যানবাহন চলাচল করতে পারলেও পণ্যবাহী ভারী যানবাহন ও বাস চলাচল বন্ধ রয়েছে।  সেতুটি ২০১৭ সালে একবার অতিরিক্ত মাল বহনের কারণে ভেঙে পড়েছিল।

তারা জানান, সেতুটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ ছিল। খাগড়াছড়ি জেলায় এখনও এমন আরও ১০টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি, নেতা নিহত

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। ট্রাকটি সাজেকের উদয়পুরে নির্মাণাধীন সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাচ্ছিলো।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর