ইতালিতে দুই সামরিক বিমানের সংঘর্ষে দুই পাইলট নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৬:০৯ পিএম

ইতালিয়ান বিমানবাহিনীর দুইটি উড়োজাহাজের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ মার্চ) রোমের উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর: এএফপি।

ইতালির প্রধানমন্ত্রী জানান, মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় মাঝ আকাশে সংঘর্ষে দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তারা একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

প্রশিক্ষণের সময় গুইদোনিয়ার কাছে এ দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিহত পাইলটদের পরিবার ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন: জেনিনে ইসরাইলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত

জানা গেছে, ইউ-২০৮ একটি হালকা এক ইঞ্জিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।


একাত্তর/জো

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর