গুলিস্তান বিস্ফোরণ: ভবনের ধস ঠেকাতে কাজ করছে রাজউক

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৩:২১ পিএম

গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভাঙা হবে, নাকি মেরামত করা যাবে, তা নিশ্চিত করতে ৪৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন রাজউকের কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল।

শুক্রবার সকালে ভবন পরিদর্শন করে রাজউকের কর্মকর্তা বলেন, ভবনটির ৯টি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে কয়েকটি প্রোপিং বা ঠেকনা বসানো হয়েছে।

ভেতরে ঢোকার মত অবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত বাকি পিলারগুলোর প্রোপিং করতে সময় লাগবে। এরপর পুরো ভবনটি অ্যাসেসমেন্ট করে প্রতিবেদন দেয়া হবে। ভবনে সব কার্যক্রম বন্ধ থাকবে।

ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ সকাল থেকেই চলছে। এ কাজ নির্বিঘ্নে করতে ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস, র‌্যাবের টিমও সতর্ক অবস্থায় রয়েছে। বাইরের কাউকে ভবনের আশেপাশে যেতে দেয়া হচ্ছে না।

রাজউক কর্মকর্তা রঙ্গন মণ্ডল বলেন, আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং, অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না, তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।

ভবনের সামনের রাস্তা ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা প্রোপিংয়ের পর দেখব ভবনটি কতটুকু স্ট্যাবল হয়েছে।

রঙ্গন মণ্ডল আরো বলেন, আরও দেখব ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয় খতিয়ে দেখে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

এদিকে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল। তবে, ভেতরে না ঢুকতে পারায় বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেনি তারা।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা বলেন, আমাদের কোনো উদ্ধারকাজ এখন ঘটনাস্থলে চলছে না, তবে আমরা ঘটনাস্থলে আছি।

ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ নিহত হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আট জনের অবস্থা আশঙ্কাজনক।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর