সমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:০৮ পিএম

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ মার্চ) সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা।

এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় এবার ১১ হাজার ১২২ আসনে জন্য প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১২ পরীক্ষার্থী।

সরকারি মেডিক্যাল কলেজে আসন চার হাজারের বেশি আর বেসরকারিতে সাড়ে ছয় হাজার আসন থাকলেও সরকারি মেডিক্যালের ভর্তির জন্য প্রতিযোগিতাটা কঠিন।

প্রতি আসনের জন্য লড়ছেন ৩২ জন। ভর্তি পরীক্ষার সার্বিক অবস্থা দেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরীক্ষায় স্বচ্ছতা আনতে হলে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নেয়া বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণে জোরালো কমিটি হয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা প্রশ্ন তৈরি করেছেন এবং ডিজিটাল মাধ্যমে ট্র্যাকিং করে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হয়।

image


শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্রে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার চেষ্টা করা হয়েছে। যদিও এখন করোনা সেভাবে নেই।

তিনি বলেন, একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। পরীক্ষায় বেশি অংশগ্রহণ বলে দেয় মেয়েরা এগিয়ে যাচ্ছে। পরীক্ষায়ও মেয়েরা বেশি পাস করছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার শাস্তির মেয়াদ শেষ হয়নি: কাদের

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগেও মেয়েরা সবচেয়ে বেশি ৬০ থেকে ৭০ শতাংশ নিয়োগপ্রাপ্ত হয়েছে।

উল্লেখ্য, এবার কলা ভবনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও ভেন্যুতে ২০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

এ বছর ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে, প্রায় সাড়ে ১০ হাজার।


একাত্তর/এআর

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর