২৬ মার্চ প্রকাশ হচ্ছে না রাজাকারদের তালিকা

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৬:০৪ পিএম

২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। ইতোমধ্যে একটি আইন পাস হয়েছে এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের উপর এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে। তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একুট বিলম্বে প্রকাশিত হবে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে। তবে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। দ্রুত সময়ে মধ্যে তালিকা প্রকাশ করার তাগিদ রয়েছে। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে। 

আরও পড়ুন: খালেদা জিয়ার শাস্তির মেয়াদ শেষ হয়নি: কাদের

এর আগে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মী সেখানে ছিলেন।


একাত্তর/এসজে

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গুমের শিকার হওয়া ৬৪ জনের একটি তালিকা তদন্ত কমিশনে পাঠানো হয়েছে।
কোটা আন্দোলনকারীদের ‘আমরা সবাই রাজাকার’ স্লোগানের নিন্দা জানিয়েছেন দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটাবিরোধী আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করে...
বাংলাদেশে কর্মরত বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর