স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর পুলিশে ফোন

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:৫১ পিএম

ঝালকাঠির রাজাপুরে ঘুমের ঔষধ খাইয়ে হাত-পা বেঁধে স্বামীকে হত্যা করেছেন এক নারী। হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে নিজেই পুলিশে খবর দেন তিনি। 

রোববার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আউয়াল তালুকদার পেশায় একজন অটোরিকশা চালক। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটক সাপিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সি মেয়ে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি সাপিয়া বেগমের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে জানান, কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর চার কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়াসহ নানা অভিযোগে এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হতো। 

রোববার রাত ১০টার দিকেও ছাগলের গাছ খাওয়া নিয়ে সাপিয়াকে মারধর করেন আউয়াল। এর জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।  

আরও পড়ুন: এখনও থমথমে রাবি ও বিনোদপুর বাজার

পুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি হয়ে সাপিয়ার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন। 


একাত্তর/এসজে 

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর