হরিণের মাংস কিনতে গিয়ে আটক দুই, পালালো দুই পাচারকারী

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০২:০২ পিএম

মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। এসময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরতলীর নারিকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দসহ দুই ক্রেতাকে আটক করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের সোমবার সকালে পৌর শহরতলীর নারিকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) ৭০০ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। 

হরিণের মাংস বিক্রির খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের মাংস ফেলে রেখে পালিয়ে যান। রাস্তার উপর মাংস ফেলে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দসহ মাংস ক্রেতা সাদ্দাম ও বেল্লালকে আটক করেন। 

জানা গেছে, আটক সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। আর বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। 

আরও পড়ুন: বাইক থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় স্ত্রী নিহত, আহত স্বামী

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৯ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদেরকে জব্দকৃত মাংসসহ বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে। 


একাত্তর/এসজে

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর