ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৯:০৪ পিএম

সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের ২০ শতাংশের বেশি দরপতন হয়েছে। 

যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যেই বুধবার (১৫ মার্চ) এ দরপতনের ঘটনা ঘটে। খবর: সিএনএন।

সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর এই দরপতন হলো। ইউরোপ জুড়ে শেয়ারসূচক মধ্য সকালে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসে।

যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত সপ্তাহে ৬ শতাংশ কমেছে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এজে বেল-এর বিনিয়োগ পরিচালক রাস মৌল্ড বলেন, বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। মুডি’স যেসব বড় ব্যাংকের মুনাফা অর্জনের সম্ভাবনা কমিয়ে এনেছে সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের মনোভাব যে সতর্ক থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই।

একসময় ওয়ালস্ট্রিটের গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে পরিচিত ক্রেডিট সুইস একাধিক ভুল পদক্ষেপ ও ব্যর্থতার কারণে গত কয়েক বছরে ভাবমূর্তি হারিয়েছে, কমেছে মুনাফা এবং শীর্ষ কয়েকজন নির্বাহীকে চাকরি ছাড়তে হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ক্রেডিট সুইস ব্যাংকের নিরীক্ষক পিডব্লিউসি আর্থিক প্রতিবেদন নিয়ন্ত্রণে দুর্বলতা চিহ্নিত করার পর থেকে শেয়ারের দাম কমতে শুরু করে। এরপর সৌদি ন্যাশনাল ব্যাংক জানায়, তারা সুইস ব্যাংকটির পক্ষ থেকে আরও অর্থায়নের প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুন: চিপ তৈরিতে বড় বিনিয়োগে যাচ্ছে স্যামসাং

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকের বিপর্যয়ে ব্যাংক খাতে সংকটের সূত্রপাত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটি বন্ধ করে দেয়। ২০০৮ সালের পর এটিই বৃহত্তম ব্যর্থতার ঘটনা। এরপর নিউইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেওয়া হয়। তবে মার্কিন ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা আমানতকারীদের আমানত সুরক্ষিত আছে বলে ঘোষণা দিয়েছে।


একাত্তর/জো

ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর