বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৫:০৫ পিএম

পটুয়াখালীর গলাচিপায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বাবুল প্যাদা (৫০) ও গ্রেপ্তার জাফর প্যাদাকে (৪০) ওই এলাকার চন্দন প্যাদার ছেলে। 

পরিবার সূত্র জানা গেছে, সকাল ১০টায় বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাড়ীতে একটি গোয়াল ঘর তৈরির জন্য মাটি কেটে ভিটা প্রস্তুত করছিলেন।

এসময় বাবুল প্যাদার ছোট ভাই আলামিন প্যাদা খোকন প্যাদার মাটি কাটার কাজে বাধা দিলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আলামিন প্যাদা বড় ভাই বাবুল প্যাদাকে রেইনট্রি গাছের চ্যালা দিয়ে আঘাত করেন। 

আরও পড়ুন: যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, বাবুল প্যাদার ছোট ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর