ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত আট

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের আটজন আহত হয়েছে।  

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম আব্দুল হেকিম টাক্কা (৩২)। আহতরা হলেন ছেলে চুন্নু মিয়া (৩০), রূপসা বেগম (৪৫), কাজী সিরাজ (৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া (৩৪), ফয়সাল মিয়া ও মো. সোহেল মিয়া। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুর মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মাদক কারবারি আব্দুল হেকিম ওরফে টাক্কাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ব্যানারে এমপির নাম না থাকায় সংঘর্ষ, আহত পাঁচ

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরোধিতা করায় স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বিকেলে স্থানীয়দের সঙ্গে তার সংঘর্ষের ঘটনা ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আব্দুল হেকিম টাক্কার মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর