রাজধানীর ডিবি কার্যালয়ের শাকিব খান

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৫:০৮ পিএম

অপারেশন অগ্নিপথ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। 

এবার কথিত সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন এই সুপারস্টার।

রোববার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

শাকিব খান জানান, নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজক নন। আর তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমত প্রতারণা।

image


জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিলো প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

এর আগে গত ১৫ মার্চ বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।


একাত্তর/এসি

নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর