শিবচরের দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১১:১৯ এএম

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার (১৯ মার্চ) রাতে শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদি হয়ে শিবচর থানায় মামলাটি করেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫/১০৬(১) ধারায় মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

এর আগে, শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। 

ওই দুর্ঘটনায় নিহত ১৯ জনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এরমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ১৭ জনের মরদেহ। 

আরও পড়ুন: কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত

উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি রোববার সকাল সাড়ে সাতটার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।


একাত্তর/জো 

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর