সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত, জেলে নিখোঁজ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৫:০০ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। এসময় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক জেলে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়ে ১০ মিনিটের মত তাণ্ডব চালায়। এসময় উপকূলীয় এলাকার কৈখালী, রমজান নগর, ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রায় ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। 

জানা গেছে, নিখোঁজ জেলে কুদ্দুস গাজী (৪০) উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে। 

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের পাতাখালি গ্রামের মাসুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কৈখালী পাঁচ নদীর মোহনার কাছাকাছি মাছ ধরছিলেন কুদ্দুস গাজী। তখন আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে নৌকাটির তলিয়ে যায়। পরবর্তীতে জেলে কুদ্দুস গাজীকে খুঁজে পাওয়া যায়নি। 

কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঁচা-পাকা সব মিলিয়ে ৫০টির মত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া একই সাথে মাছ ধরার সময় কুদ্দুস গাজী নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা, একজন নিহত

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন জানান, আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উপকূলীয় বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।

এদিকে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আকস্মিক কিছু কিছু অঞ্চলে এ ঝড়ের সৃষ্টি হয়। এ ঝড়ের স্থায়ী সময়কাল খুব কম হয়ে থাকে। এটাকে মূলত কালবৈশাখী ঝড় বলা হয়। উপকূলে এলাকায় বাড়িঘর ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


একাত্তর/এসজে

দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা 'মা ইলিশ' সুরক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। সরকারি এই কড়া ফরমানে রাত...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর