বিএনপি ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করে না: কাদের

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:১১ পিএম

গণহত্যা দিবস নিয়ে বিএনপি কোনো কর্মসূচি পালন না করায় দলটির মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। 

দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণহত্যা দিবস উপলক্ষে বিএনপি কোনো কর্মসূচি পালন করে না। কারণ তারা ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করেনা। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।

শনিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র মন্তব্য করে কাদের বলেন, বিএনপি পাকিস্তানের দালাল। তাদের চেতনায় আজও পাকিস্তান। 

সম্প্রতি মির্জা ফখরুলের এক বক্তব্যের জেরে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে যে বলতে পারে এখনকার চেয়ে পাকিস্তান আমল অনেক ভালো ছিল, তিনি অপশক্তির চেতনা ধারণ করেন না? তিনি কি অপশক্তির পৃষ্ঠপোষক নন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালির কাছে পরাজিত হলেও তাদের প্রায় চার লাখ নাগরিক ফিরিয়ে নেয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর