‘গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চেষ্টা চলছে’

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:৩০ পিএম

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন তিনি। 

রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ৭১-এ বাংলাদেশে গণহত্যায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, তখন থেকেই স্বাধীনতা ঘোষণা হয়।  

তিনি বলেন, এখন স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন হত্যা করেছিলেন তাদেরকে আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি এবং কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকেও আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যেখানে যেখানে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি অচিরেই তাদেরকে নিয়ে আসার জন্য এবং আমাদের এই ফাঁসির রায় কার্যকর করার জন্য।

প্রথমে পুলিশ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (সুরক্ষা) আমিনুল ইসলাম, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল হাসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, এসবি প্রধান মনিরুল ইসলাম ও র‍্যাবের মহাপরিচালক খুরশীদ আলমকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ নেতারা, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নেতারা পৃথক পৃথকভাবে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।


একাত্তর/এসজে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর