অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৩:০৫ পিএম

বলিউড ছেড়ে হলিউডে গিয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সফল ভারতীয় তারকাদের মধ্যে প্রিয়াংকা চোপড়ার সবার থেকে এগিয়ে। তবে তিনি ইচ্ছে করে নয়, অনেকটা বাধ্য হয়ে হলিউডে পাড়ি জমিয়েছিলেন বলে প্রথমবারের মতো গণমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াংকা। 

হিন্দি সিনেমায় সফল ক্যারিয়ার গড়ে তোলার পর প্রিয়াংকা চোপড়া ২০১২ সালে ‘ইন মাই সিটি’ শিরোনামে একটি একক গানের ভিডিও হলিউডের মিউজিক শিল্পে আত্মপ্রকাশ করেন। যদিও অনেকে ধরে নিয়েছিলেন যে হলিউডে তিনি সেই মাত্রায় সফল হতে পারবেন না। 

তবে সব সমালোচনাকে ভুল প্রমাণ করে হলিউডে সফল হয়েছেন। ‘কোয়ান্টিকো’ নামে টিভি সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করে প্রিয়াংকা চোপড়া আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপশি তার গানের ভিডিওগুলো শ্রোতা ও দর্শকদের মন জয় করেছে। 

তবে এসব কিছু খুব সহজে হয়নি। একটি নতুন পডকাস্ট অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো জানিয়েছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ায় তিনি তার দেশ ছেড়ে আমেরিকায় চলে আসতে বাধ্য হয়েছিলেন। 

image


প্রিয়াংকা চোপড়া বলেন, আমাকে বলিউডে কোনঠাসা করে ফেলা হয়েচিলো। আমার কাছের লোকরাই আমাকে সুযোগ দেয়নি। এনিয়ে তাদের সঙ্গে আমার মনমালিন্য হয়েছিলো। তাদের কূটচালের বিরুদ্ধে আমি লড়াই করতে পারিনি। বলিউডের রাজনীতিতে আমি ক্লান্ত ছিলাম। 

তিনি আরও বলেন, আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওরা। আমার কাজ নিয়ে নিচ্ছিলো। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত। এসব নোংরা রাজনীতিতে আমি ক্লান্ত হয়ে পড়ি। 

তিনি জানান, যখন আমি মনে মনে সরে দাঁড়ানোর কথা ভাবছিলাম, তখনই তার বর্তমান ম্যানেজার আনজুলা আচরিয়া তার কাছে আসেন এবং হলিউড মিউজিক শিল্পে কাজ করার প্রস্তাব দেন। তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন। 

প্রিয়াংকা বলেন, এই প্রস্তাবটি আমাকে বলিউডের বাইরে অন্য কোন দুনিয়াতে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। আমি এমন একটি জগত চাইছিলাম যেখানে একেবারে ভিন্ন চরিত্র ও স্বভাবে লোকজনের সঙ্গে কাজ করতে হবে। আমি ওই জগতে আর ফিরতে চাই না। 

image


প্রিয়াংকার মতো প্রথমসারির অভিনেত্রীর এমন অভিযোগে তোলপাড় বলিউড পাড়ায়। এনিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানান, করণ জোহরের সঙ্গে ঝামেলা চলছিলো প্রিয়াংকার। নেপথ্যে শাহরুখ খান ও প্রিয়াংকার ‘না হওয়া প্রেম’। 

আমেনিকায় এরিমধ্যে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। রুশো ভাইয়ের ‘সিটাডেল’-এ তাঁকে দেখা গেছে। ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে তা দেখা যাবে। দেশেও থাকেন না তিনি। স্বামী নিক জোনাসের সঙ্গে তাঁর দিন কাটে মার্কিন মুলুকেই। তবে প্রিয়াঙ্কার মনের কোনায় যে জমে রয়েছে ক্ষোভ, জমে রয়েছে একরাশ অভিমান, এতদিন তা ছিলো সবার কাছে অজানাই।


একাত্তর/আরবিএস  
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর