রূপপুর বিদ্যুতকেন্দ্রের গাড়িচালক হত্যায় মামলা, নারী রিমান্ডে

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৫:২৭ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গাড়িচালক সম্রাট হোসেন হত্যায় মামলা হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাতে নিহতের বাবা আবু বক্কার বাদি হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সম্রাটের বন্ধু আব্দুল মমিন, তার স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

সম্রাট রূপপুর প্রকল্পের নিকিমত নামে একটি কোম্পানির গাড়িচালক ছিলেন। 

এর আগে ২৪ মার্চ (শুক্রবার) রাতে সম্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ। আটকের পরে সীমা পুলিশের কাছে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। তবে বন্ধু আব্দুল মমিন এখনও পলাতক। 

এদিকে এই হত্যার প্রকৃত কারণ জানতে রোববার (২৬ মার্চ) দুপুরে আটক সীমা খাতুনকে পাবনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-২ এ হাজির করা হয়। 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন বিচারক শামসুজ্জামানের আদালতের পাঁচ দিনের জন্য রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: বড় ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবলো ছোট ভাইও

প্রসঙ্গত, ২৫ মার্চ (শনিবার) সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে গাড়ির কাছে গেলে ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা রঙের প্রাডো জিপের ভেতর থেকে সম্রাট নামে ওই গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন তিনি। 


একাত্তর/এসি

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর