সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পিরোজপুর, রতনপুর, ভবনাথপুরসহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।  

আরও পড়ুন: শ্রীপুরে স্পিনিং কারখানায় আগুন

তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপনন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস নিয়ে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিল এ এলাকার মানুষ।  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ছয় কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর