যশোরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির কারিগর আটক

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৮:২৪ পিএম

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিপুল সংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, ওই ওয়ার্কশপ থেকে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন চোপদারপাড়ায় একটি বসতঘরের সাথের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: গাজীপুরে জাল রুপি ও টাকাসহ চারজন গ্রেপ্তার

আটককৃত অস্ত্র তৈরির এক কারিগর শাহাদত হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবির ওসি।


একাত্তর/জো

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর